মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এছাহাক চাকলাদারসাবেক প্রাদেশিক আইন পরিষদের সদস্য (এমএলএ) এছাহাক চাকলাদারের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ৮ আগস্ট। এ উপলক্ষে বাদ আসর রাজধানীর জুরাইনের রজ্জব সর্দার রোডের বায়তুল মামুর মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।আতাউল হক মল্লিক জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সাংবাদিক আতাউল হক মল্লিকের ১১তম মৃত্যুবার্ষিকী আজ ৮ আগস্ট। তাঁর আত্মার মাগ-ফিরাতের জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি। তেজেন্দ্র নারায়ণ চন্দঢাকা মেট্রোপলিটন বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি তেজেন্দ্র নারায়ণ চন্দের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ৮ আগস্ট। এ উপলক্ষে সকাল ১০টায় নারিন্দা গৌরীয় মঠে তাঁর বার্ষিক শ্রাদ্ধ ক্রিয়াদি অনুষ্ঠিত হবে। বেলা একটায় ভোজ দেওয়া হবে। এ ছাড়া ঢাকার শ্যামপুর শ্মশানে তাঁর সমাধিতে ধূপ ও প্রদীপ প্রজ্বালন করা হবে। বিজ্ঞপ্তি।সুব্রত কুমার দাঁ ফরিদপুরের সাবেক যুগ্ম জেলা ও দায়রা জজ সুব্রত কুমার দাঁর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ৮ আগস্ট। এ উপলক্ষে ঢাকার রামকৃষ্ণ মিশন মন্দিরে বিশেষ পূজা ও প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। এতে স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকান জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। নিজস্ব প্রদিবেদক। কাজী আবদুল মান্নানঢাকা গভর্নমেন্ট মুসলিম হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক কাজী আবদুল মান্নানের তৃতীয় মৃত্যু-বার্ষিকী আজ ৮ আগস্ট। তাঁর মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি। শাহ্নূর খানকবি, সাংবাদিক ও সাহিত্যিক শাহ্নূর খানের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। ১৯৮৮ সালের এই দিনে তিনি পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় হূদেরাগে আক্রান্ত হয়ে যশোরে ইন্তেকাল করেন।সাংবাদিকতা জীবনে শাহ্নূর খান দৈনিক বার্তা, বাংলার বাণী ও সর্বশেষ দৈনিক খবরে শিফট ইনচার্জ পদে কাজ করেন। ‘বানভট্ট’ ছদ্মনামে তিনি কলাম লিখতেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থগুলোর মধ্যে অহংকারের সমান, স্মৃতিতে নেই, স্বপ্নেও নেই উল্ল্লেখযোগ্য। তাঁর মৃত্যুর পর প্রকাশিত হয় ছোট গল্পগ্রন্থ পরাজিত পৃথ্বীরাজ। শাহ্নূর খানের লেখা মঞ্চনাটক সভাপতি বলবেন এবং শত্রু শত্রু। বাংলাদেশ টেলিভিশনে তাঁর সর্বশেষ প্রচারিত নাটক ছিল পরের জায়গা পরের জমি। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কাঁঠালবাগানের বাসভবনে কোরআনখানি ও স্থানীয় এতিমখানায় ইফতারের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।