মৃত্যুবার্ষিকী
আবুল কালামঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চিটাগাং মটরস ও ইউসুফ অ্যান্ড ব্রাদার্সের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা আবুল কালামের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ ১০ আগস্ট। এ উপলক্ষে ২/৩ ওয়্যারস্ট্রিট, ওয়ারীর বাসায় কোরআনখানি, বিশেষ মোনাজাত ও দুস্থদের মধ্যে ইফতার বিতরণের ব্যবস্থা করা হয়েছে। এতে স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। তিনি প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাসুম আলীর বাবা। বিজ্ঞপ্তি। সৈয়দ মতিউর রহমানমুক্তিযোদ্ধা ও শব্দসৈনিক সৈয়দ মতিউর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ১০ আগস্ট । তাঁর রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি। লতিফুননেছা খানমকবি ও ব্যাংকার ওয়াহিদ মুরাদের মা লতিফুননেছা খানমের মৃত্যুবার্ষিকী আজ ১০ আগস্ট। এ উপলক্ষে বাদ এশা গ্রামের বাড়ি নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার ১নং বলদিয়া ইউনিয়নের পঞ্চবেকি জামে মসজিদে মিলাদ ও দোয়া এবং বাদ মাগরিব ঢাকার নিউ ইস্কাটনের দিলু রোডের ছাতা মসজিদে অনুরূপ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।