মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিত্তরঞ্জন দাশ চট্টগ্রামের আইনজীবী চিত্তরঞ্জন দাশের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ ২৬ আগস্ট। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি রাউজানের কলমপতি গ্রামে ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি বাংলাদেশের প্রথম আইন কমিশনের সদস্য ছিলেন। এ ছাড়া চট্টগ্রাম আইনজীবী সমিতি, রোটারি ক্লাবসহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।মাহবুবুর রবসাবেক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাহবুবুর রবের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ২৬ আগস্ট। এ উপলক্ষে রাজধানীর মগবাজারের রোকেয়া টাওয়ারে এবং গ্রামের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সফরপুর গ্রামের মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।