মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল ওয়াদুদ খোকনছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ খোকনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার ২ অক্টোবর সোমবার। গত বছরের এই দিনে মস্তিষ্কে রক্তক্ষরণে মারা যান তিনি। তিনি রাজধানীর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির সভাপতি এবং বাগেরহাট সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ আসর মরহুমের বাড়ি বাগেরহাটের ফকিরহাটে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মিলাদ মাহফিলে অংশ নিতে পরিবারের পক্ষ থেকে সুহূদ ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া ঢাকায় মরহুমের বাসভবনেও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তিমোহাম্মদ হাসেমকুমিল্লার মুরাদনগর থেকে নির্বাচিত সাবেক গণপরিষদ সদস্য ও মুক্তিযোদ্ধা মোহাম্মদ হাসেমের নবম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার ২ অক্টোবর। এ উপলক্ষে মুরাদনগর উপজেলার মুচাগাড়া গ্রামে মাদ্রাসা ও মসজিদে এবং মরহুমের রাজধানীর গ্রিন রোডের বাসায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি। তাফাজ্জুল হোসেনেরগণতান্ত্রিক মজদুর পার্টির সাবেক সভাপতি ও বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি কমরেড তাফাজ্জুল হোসেনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার ২ অক্টোবর। এ উপলক্ষে সকাল ১০টায় চাঁদপুরের হাজিগঞ্জ গ্রামে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন করা হবে। বেলা চারটায় তোপখানা রোডে কেন্দ্রীয় কার্যালয়ে তাঁর স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।