মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এম এ রশীদসাবেক সচিব এম এ রশীদের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ ৫ অক্টোবর। এ উপলক্ষে বাদ আসর মরহুমের ছেলের গুলশানের বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।ওয়াহেদুল ইসলাম খানশিল্পকলা একাডেমীর সাবেক পরিচালক আমিরুল ইসলাম খানের ছেলে ওয়াহেদুল ইসলাম খানের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বাদ আসর ‘খান বাহাদুর হাশেম আলী খান ভবন’ ১১৫, সদর রোড, বরিশালে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া বাদ জুমা উত্তরা ৪ নম্বর সেক্টর কবরস্থান-সংলগ্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে স্বজন ও গুণগ্রাহীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।শুভ্রকান্তি দাসচট্টগ্রামের বাসিন্দা শুভ্রকান্তি দাশের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ ৫ অক্টোবর। এ উপলক্ষে চট্টগ্রামের ও আর নিজাম রোডের বাসভবনে বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি সংগীতশিল্পী প্রবাল চৌধুরী ও কল্যাণী ঘোষের ভাগনে। বিজ্ঞপ্তি।রাইসুল হাসানময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী রাইসুল হাসানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ৫ অক্টোবর। এ উপলক্ষে বাদ মাগরিব মরহুমের বোনের মোহাম্মদপুরের বাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।