মৃত্যুবার্ষিকী
সালাহ্ উদ্দিন ইউসুফসাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সালাহ্ উদ্দিন ইউসুফের ১২তম মৃত্যুবার্ষিকী আজ ৬ অক্টোবর। তাঁর রুহের মাগফিরাতের জন্য স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ীসহ সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি। এম এ রউফসাবেক সচিব ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান এম এ রউফের ১২তম মৃত্যুবার্ষিকী আজ ৬ অক্টোবর। তাঁর রুহের মাগফিরাতের জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি। সৈয়দা আয়েশা হাসানবাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সাবেক সিনিয়র সহসভাপতি সৈয়দ মাজহারুল পারভেজের মা সৈয়দা আয়েশা হাসানের দশম মৃত্যুবার্ষিকী আজ ৬ অক্টোবর। এ উপলক্ষে ঢাকা এবং মাগুরার পুখরিয়া (আলোকদিয়া) গ্রামে মরহুমার কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তাঁর রুহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি। মতিউর রহমানমুক্তিযোদ্ধা মতিউর রহমান বীর বিক্রমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৬ অক্টোবর। মুক্তিযুদ্ধের সময় তিনি ৫ নম্বর সেক্টরে যুদ্ধ করেন। তিনি কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি ছিলেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ নিকলীতে দোয়া মাহফিল ও কোরআনখানির আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।