মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মইনুল হোসেন চৌধুরীসাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী বীর বিক্রমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ১০ অক্টোবর বুধবার। ২০১০ সালের এই দিনে তিনি ঢাকায় ইন্তেকাল করেন। মুক্তিযুদ্ধ শুরুর আগে ১৯৭১ সালে ১৯ মার্চ জয়দেবপুরে সেনা-বিদ্রোহের অন্যতম নায়ক ছিলেন তৎকালীন মেজর মইন। তিনি যুদ্ধক্ষেত্রে উপস্থিত থেকে একটি ব্যাটালিয়ন পরিচালনা করেন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ৮০০ সেনা নিয়ে তিনি প্রথম ঢাকায় ঢোকেন। মাত্র ৩৭ বছর বয়সে তিনি মেজর জেনারেল হিসেবে পদোন্নতি পান। সেনাবাহিনী থেকে প্রেষণে তিনি বিভিন্ন দেশে রাষ্ট্রদূত হিসেবে ১৬ বছর দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালে তিনি অবসরে যান এবং ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি। মফিজ আলীভাষাসৈনিক, চাশ্রমিকনেতা ও রাজনীতিবিদ কমরেড মফিজ আলীর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ১০ অক্টোবর বুধবার। এ উপলক্ষে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে আজ সকালে কমলগঞ্জ উপজেলার ধূপাটিলায় মরহুমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ ছাড়া আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।