মৃত্যুবার্ষিকী
ইউনুস খান তালুকদারপটুয়াখালীর জৈ-নকাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. ইউনুস খান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১৩ অক্টোবর শনিবার। এ উপলক্ষে মরহুমের বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।হাবিবুর রহমাননেত্রকোনার কেন্দুয়া উপজেলার সা-ন্দিকোনা গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ১৩ অক্টোবর শনিবার। এ উপলক্ষে সন্ধ্যায় গ্রামের বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। তিনি প্রথম আলোর কেন্দুয়া প্রতিনিধি শেখ কামালের বাবা। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি।খাজা মুহাম্মদ ছাইফুদ্দীনসুফি লেখক খাজা মুহাম্মদ ছাইফুদ্দীন (রহ.)-এর ১৭তম মৃত্যুবার্ষিকী ১৫ অক্টোবর সোমবার। এ উপলক্ষে আজ শনিবার থেকে ময়মনসিংহের শম্ভূগঞ্জ লালকুঠি দরবার শরিফে তিন দিনের ওরস শুরু হচ্ছে। সোমবার মরহুমের কবর জিয়ারত ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হবে। একই দিন সিরাজগঞ্জের এনায়েতপুর ও ফরিদপুরের আটরশিসহ বিভিন্ন দরবার শরিফে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।মুকুন্দলাল ব্রিটিশবিরোধী আ-ন্দোলনের বিপ্লবী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুকুন্দলাল সরকারের ৩৩তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তাঁর দ্বিতীয় ছেলে রূপায়ণ গ্রুপের মিডিয়া কনসালট্যান্ট মনীন্দ্রনাথ সরকারের ঢাকার লালমাটিয়ার বাসায় (৩/৮, ভিলা স্টার, বি-১, ব্লক-বি) স্মৃতি তর্পণ ও প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া প্রয়াতের গ্রাম ধর্মরায়ের বাড়িতে ২৩ অক্টোবর এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নগর সম্পাদক ও এর পরিচালনা পর্ষদের সদস্য অজিত কুমার সরকার প্রয়াতের কনিষ্ঠ পুত্র। বাসস।