মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম এ হাদী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি অধ্যাপক এম এ হাদীর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ১৬ অক্টোবর। এ উপলক্ষে বিএসএমএমইউ মসজিদে আজ বাদ জোহর দোয়া মাহফিল ও বেলা তিনটায় জাতীয় প্রেসক্লাবে স্মরণসভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া আগামী শুক্রবার ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শিলাসী রেলপাড় জামে মসজিদে বাদ জুমা মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি। প্রবাল চৌধুরীস্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক প্রবাল চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ১৬ অক্টোবর। এ উপলক্ষে চট্টগ্রামের রহমতগঞ্জের বাসভবনে (১৬ প্রবাল চৌধুরী সড়ক) তাঁর পারলৌকিক ক্রিয়া ও শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।