মৃত্যুবার্ষিকী
রাহাতুল্লাহ সরকার সাবেক পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য ও পার্লামেন্টারি সেক্রেটারি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহকর্মী সমাজসেবক রাহাতুল্লাহ সরকারের ৩০তম মৃত্যুবার্ষিকী আজ ১৮ অক্টোবর। এ উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে তাঁর নিজ বাসভবনে কোরআনখানি, মিলাদ মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে। রাহাতুল্লাহ সরকার ১৯৫৪ সালে শেরেবাংলা এ কে ফজলুল হক, মওলানা ভাসানী ও শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে যুক্তফ্রন্ট গঠনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এ ছাড়া মুক্তিযুদ্ধের সময় পশ্চিমবঙ্গের বালুঘাট থেকে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করতেও সহযোগিতা করেন তিনি। বিজ্ঞপ্তি।শেখ সালেহ আহমদ পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য শেখ সালেহ আহমদের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ১৮ অক্টোবর। তাঁর রুহের মাগফিরাতের জন্য স্বজন ও গুণগ্রাহীদের কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।সৈয়দা দিলরুবা শিপারিনসাবেক সরকারি কর্মকর্তা ও বাংলা একাডেমীর সদস্য সৈয়দা দিলরুবা শিপারিন জয়ন্তীর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ১৮ অক্টোবর। এ উপলক্ষে বাদ মাগরিব মরহুমার স্বামী স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. খাইরুল ইসলামের সরকারি বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।