মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেগম লায়লা বদরুলপটুয়াখালী মহিলা সমিতির সাবেক উপদেষ্টা বেগম লায়লা বদরুলের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ২৩ অক্টোবর। এ উপলক্ষে আজ রাজধানীর বনানী কবরস্থানে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমার আত্মার মাগফিরাতের জন্য তাঁর আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের সেখানে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।মোস্তফা কামালরাজধানীর পল্লবী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মাস্টারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৩ অক্টোবর। এ উপলক্ষে আজ মরহুমের পল্লবীর বাউনিয়াবাদ (লালমাটিয়া) বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে অংশ নিতে মরহুমের আত্মীয়, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।রূপা চৌধুরীকুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের গোলাবাড়ী গ্রামের বাসিন্দা রূপা চৌধুরীর ১২তম মৃত্যুবার্ষিকী আজ ২৩ অক্টোবর। এ উপলক্ষে গ্রামের চৌধুরীবাড়িতে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি গোলাবাড়ী গ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা আবদুল মালেক চৌধুরীর মা। বিজ্ঞপ্তি। শামসুন নাহার করিমশামসুন নাহার করিমের দশম মৃত্যুবার্ষিকী আজ ২৩ অক্টোবর। এ উপলক্ষে মরহুমার মেয়ে শাহনাজ মাহমুদের সরকারি বাসভবনে মিলাদ মাহফিল ও কোরআনখানির আয়োজন করা হয়েছে। শামসুন নাহার সাবেক প্রধান বিচারপতি বি এ সিদ্দিকীর প্রথম মেয়ে ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী এম এ করিমের স্ত্রী। বিজ্ঞপ্তি।মীর আলী হোসেনবিশিষ্ট ব্যবসায়ী হোসেন অ্যান্ড সন্সের প্রতিষ্ঠাতা প্রকৌশলী মীর আলী হোসেন সেলিমের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ২৩ অক্টোবর। তাঁর রুহের মাগফিরাত ও দোয়া করতে সব আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীর কাছে অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা। বিজ্ঞপ্তি।