মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওমর ফারুকসমাজসেবক মুহাম্মদ ওমর ফারুকের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৪ অক্টোবর। তাঁর রুহের মাগফিরাতের জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি। মোহাম্মদ শাহজাহানসাবেক সাংসদ মোহাম্মদ শাহজাহানের ২০তম মৃত্যুবার্ষিকী আজ ২৪ অক্টোবর। এ উপলক্ষে ভোরে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ এবং বাদ আসর পোস্তগোলা আইজি গেটের বাসভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি। ব্রজগোপাল দত্তফেনী সরকারি পাইলট হাইস্কুলের শিক্ষক, ক্রীড়া বিশেষজ্ঞ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্রজগোপাল দত্তের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ ২৪ অক্টোবর। এ উপলক্ষে ফেনীর মাস্টারপাড়ায় তাঁর নিজ বাসভবনে প্রদীপ প্রজ্বালন ও আনুষঙ্গিক ক্রিয়াদি সম্পন্ন হবে। এ ছাড়া তিথি অনুযায়ী অন্যদিন তাঁর বার্ষিক শ্রাদ্ধ ক্রিয়াদি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি। সিরাজুল ইসলামনেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দি-কোনা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ২৪ অক্টোবর। এ উপলক্ষে উপজেলার দুরছাপুর গ্রামের বাড়িসহ এলাকার বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি।