মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইকবাল আনসারী খানবিশিষ্ট ভাষাসৈনিক ও মুক্তিযোদ্ধা ইকবাল আনসারী খানের ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী আজ ৩০ অক্টোবর মঙ্গলবার। ভাষা আন্দোলনে জড়িত থাকার কারণে এবং মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকার জন্য বিভিন্ন সময়ে তৎকালীন পাকিস্তান সরকার তাঁকে কারাগারে নিক্ষেপ করে। তাঁর মা বেগম আনোয়ারা খাতুন ১৯৪৬ সালে বঙ্গীয় আইন পরিষদ এবং পরবর্তীকালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন। তাঁর বাবা আলী আমজাদ খান আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সহসভাপতি এবং পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন। তিনি দি থার্ড আই, দি বাবরি মস্ক ও হাসির হাট নামে তিনটি গ্রন্থের প্রণেতা। বিজ্ঞপ্তি।