মৃত্যুবার্ষিকী
আলতাফ আলী হাসু
ঋষিজ শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক এবং গীতিকার, ছড়াকার ও মুক্তিযোদ্ধা আলতাফ আলী হাসুর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ ২ মার্চ। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি বগুড়ার পাটিতাপাড়ায় কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে তাঁর আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।
শাইমা আহসান আলী
শাইমা আহসান আলীর (মৌ) প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২ মার্চ সোমবার। ২০১৪ সালের এই দিনে তিনি ধানমন্ডি এক নম্বর সড়কের ‘কাঞ্চন’ অ্যাপার্টমেন্টে মারা যান। শাইমার বাবা আবুল আহসান আহমেদ আলী যুক্তরাষ্ট্র দূতাবাসের সাবেক চিফ অব ইনফরমেশন। আর বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তাঁর আপন চাচা। মরহুমার আত্মার শান্তির জন্য কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে তাঁর পরিবার। শাইমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে স্নাতক (সম্মান) পাস করেন। বিজ্ঞপ্তি।