মৃত্যুবার্ষিকী
মশিউর রহমান যাদু মিয়া
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সাবেক চেয়ারম্যান ও সিনিয়র মন্ত্রী মশিউর রহমান যাদু মিয়ার ৩৬তম মৃত্যুবার্ষিকী আজ ১২ মার্চ। এ উপলক্ষে আজ ন্যাপ ঢাকা মহানগরের উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। এ ছাড়া নীলফামারী (ডোমার-ডিমলা), রংপুর, দিনাজপুর, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, নরসিংদীসহ বিভিন্ন জেলায় সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামীকাল শুক্রবার রাজধানীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান হবে। বিজ্ঞপ্তি।
সামসুননাহার
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সাখাওয়াত হোসেনের মা সামসুননাহারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১২ মার্চ। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বাদ জোহর মরহুমার পূর্ব রামপুরার বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের প্রতি পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।