মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে জি মুস্তাফা
প্রখ্যাত সাংবাদিক কে জি মুস্তাফার পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। ২০১০ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। ছয় দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন কে জি মুস্তাফা। তিনি ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত লেবানন, ইরাক ও ইয়েমেনে বাংলাদেশের রাষ্ট্রদূত নিযুক্ত ছিলেন। ১৯৭২ সালে তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক ছিলেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ আসরের নামাজের পর রাজধানীর মোহাম্মদপুরের (ইলোরা অ্যাপার্টমেন্ট, ৫/৭ স্যার সৈয়দ সড়ক) বাসভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।

শওকত জামিল খান
বিশিষ্ট আলোকচিত্র সাংবাদিক শওকত জামিল খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ১৩ মার্চ। এ উপলক্ষে আজ তাঁর ঢাকার সেগুনবাগিচা এবং বরিশালের কাটপট্টির বাসায় দিনব্যাপী কোরআন তিলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। দ্য ডেইলি স্টার পত্রিকার জ্যেষ্ঠ আলোকচিত্রী হিসেবে কর্মরত থাকাকালে ২০১২ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। বিজ্ঞপ্তি।