মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুর রহমান
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ফজিলা রহমান মহিলা কলেজের প্রতিষ্ঠাতা আবদুর রহমানের ২০তম মৃত্যুবার্ষিকী আজ ২৮ মার্চ। এ উপলক্ষে ফজিলা রহমান মহিলা কলেজে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া উপজেলার বালিহারিতে মরহুমের নিজ বাড়িতে পরিবারের পক্ষ থেকে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে অংশ নেওয়ার জন্য মরহুমের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের প্রতি পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি।
আবদুল জলিল
সাবেক নির্বাচন কমিশনার এবং লেবার অ্যাপিলেট ট্রাইবুনালের সাবেক চেয়ারম্যান বিচারপতি মো. আবদুল জলিলের অষ্টম মৃত্যুবার্ষিকী কাল ২৯ মার্চ। এ উপলক্ষে রোববার বাদ আসর মরহুমের ছেলে বিচারপতি রাজিক আল জলিলের উত্তরার বাসভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।