মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোবারক আলী
ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনের (নিপসম) সাবেক পরিচালক অধ্যাপক মোবারক আলীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৭ এপ্রিল। এ উপলক্ষে মরহুমের আত্মার মাগফিরাত কামনার জন্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।
মোহাম্মদ হোসেন
বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ হোসেনের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ ৭ এপ্রিল। এ উপলক্ষে আজ বাদ জোহর মিরপুর জান্নাতুল মাওয়া কবরস্থানসংলগ্ন এতিমখানায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত হতে মরহুমের আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের প্রতি পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। মোহাম্মদ হোসেন কর্মজীবনে দৈনিক আজাদ, দৈনিক সংগ্রাম, দৈনিক গণকণ্ঠ, দৈনিক জনপথসহ বিভিন্ন পত্রিকার বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।