মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিক তোহা খান
সাংবাদিক-সাহিত্যিক মোহাম্মদ তোহা খানের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ ১৪ এপ্রিল। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে স্বজন-শুভাকাঙ্ক্ষীদের প্রতি তাঁর জন্য দোয়া করতে অনুরোধ করা হয়েছে। কলকাতার দৈনিক আজাদ পত্রিকার মাধ্যমে মোহাম্মদ তোহা খানের ৫০ বছরের সাংবাদিকতা জীবনের শুরু। এরপর তিনি দৈনিক ইত্তেফাক, দৈনিক গণকণ্ঠ ও দৈনিক সংবাদ-এ সহকারী সম্পাদক হিসেবে কাজ করেন। বিজ্ঞপ্তি।
সুলতানা চৌধুরী
কৃষি মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা সুলতানা চৌধুরীর দশম মৃত্যুবার্ষিকী আজ ১৪ এপ্রিল। এ উপলক্ষে আজ তাঁর বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।