মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলাম মোস্তফা
মুক্তিযুদ্ধে শহীদ অধ্যাপক গোলাম মোস্তফার ৪৪তম শাহাদাতবার্ষিকী ১৭ এপ্রিল। এ উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় শহীদের নিজ বাড়িতে পরিবারের পক্ষ থেকে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় গোলাম মোস্তফা পীরগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন। মুক্তিযুদ্ধের শুরুতে তিনি মুক্তিসংগ্রাম কমিটি গঠনে নেতৃত্ব দেন। ১৯৭১ সালের এই দিনে রাজাকারদের সহায়তায় পাকিস্তানি সেনাবাহিনী তাঁকে জামালপুর ফার্মের পাশে নিয়ে গুলি করে হত্যা করে। বিজ্ঞপ্তি।