মৃত্যুবার্ষিকী
মোহাম্মদ মোদাব্বের
সাংবাদিক, শিশুসাহিত্যিক মোহাম্মদ মোদাব্বেরের ৩১তম মৃত্যুবার্ষিকী আজ ২১ এপ্রিল। এ উপলক্ষে মরহুমের আত্মার মাগফিরাত কামনার জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে অনুরোধ করা হয়েছে। মোদাব্বের জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ ছিলেন। সাংবাদিকতায় তাঁর হাতেখড়ি দি মুসলমান পত্রিকায়। পরে কলকাতা থেকে প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায় প্রথম বার্তা সম্পাদক ছিলেন। দেশভাগের পর কলকাতা থেকে প্রকাশিত দৈনিক ইত্তেহাদ পত্রিকায় যোগ দেন। পরে ১৯৫১ সালে ঢাকায় এসে দৈনিক মিল্লাত পত্রিকার প্রধান সম্পাদকের দায়িত্ব পালন শুরু করেন। সাংবাদিকতা ছাড়াও ব্রিটিশবিরোধী আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন এবং এ কারণে বহুবার কারাগারে নিক্ষিপ্ত হন। বিজ্ঞপ্তি।
ফিরোজ আহমেদ
সাবেক পুলিশ কর্মকর্তা মুক্তিযোদ্ধা ফিরোজ আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ ২১ এপ্রিল। এ উপলক্ষে ২৪ এপ্রিল কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার শিদলাই গ্রামে মরহুমের নিজ বাড়িতে ও বিভিন্ন মসজিদে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।