মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল গফুর
ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক আবদুল গফুরের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ ২৩ এপ্রিল। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।

হাচেন উদ্দিন ফকির
ঋষিজ শিল্পী গোষ্ঠীর সভাপতি গণসংগীতশিল্পী ফকির আলমগীরের পিতা সমাজসেবক হাচেন উদ্দিন ফকিরের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ ২৩ এপ্রিল। এ উপলক্ষে রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়ার মাটির মসজিদে বাদ আসর কোরআন তিলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিল এবং ফরিদপুরের ভাঙ্গার কালামৃধা গ্রামে মরহুমের কবর জিয়ারত, কোরআন তিলাওয়াত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।

আবদুল জব্বার খান
পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার বিচারপতি আবদুল জব্বার খানের ৩১তম মৃত্যুবার্ষিকী আজ ২৩ এপ্রিল। এ উপলক্ষে ঢাকায় মরহুমের কবরে ফাতিহা পাঠ, বরিশালের নিজ গ্রাম ক্ষুদ্রকাঠিতে দোয়া মাহফিল এবং বাবুগঞ্জ উপজেলার কেদারপুরে বিচারপতি আবদুল জব্বার খান পাবলিক লাইব্রেরির উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।

সত্যরঞ্জন দাশগুপ্ত
বরিশালের গৈলা দাশের বাড়ির সাধক পুরুষ সত্যরঞ্জন দাশগুপ্তের ১২তম মৃত্যুবার্ষিকী আজ ২৩ এপ্রিল। এ উপলক্ষে গৈলার বাড়িতে মধ্যাহ্নভোজ ও স্মরণসভার আয়োজন করা হয়েছে। সত্যরঞ্জন দাশগুপ্ত পাকিস্তান আমলের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের জন্য একাধিকবার কারাবরণ করেন। তাঁর তিন ছেলে ও তিন মেয়ের জামাতা মুক্তিযুদ্ধে অংশ নেন। এ ছাড়া তিনি ও তাঁর স্ত্রী মুক্তিযুদ্ধের সময় বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেন। বিজ্ঞপ্তি।