মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলায়েত হোসেন মিয়া
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট মিয়াবাড়ির বাসিন্দা বেলায়েত হোসেন মিয়ার অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ২৪ এপ্রিল। এ উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর মগবাজার নয়াটোলা এইউএন কামিল মাদ্রাসা ও এতিমখানায় মিলাদ ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে। তিনি প্রথম আলো ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক ফেরদৌস ফয়সালের বাবা। বিজ্ঞপ্তি।

নাসরীন হক
অ্যাকশনএইডের সাবেক কান্ট্রি ডিরেক্টর নাসরীন হকের নবম মৃত্যুবার্ষিকী আজ ২৪ এপ্রিল। এ উপলক্ষে আজ শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে নারীপক্ষের নাসরীন হক সভাকক্ষে স্মরণসভার আয়োজন করা হয়েছে। এতে তাঁর কর্মজীবন ও আদর্শে উজ্জীবিত ব্যক্তিদের স্মৃতিচারণ এবং গান ও কবিতার মধ্য দিয়ে তাঁকে স্মরণ করা হবে। বিজ্ঞপ্তি।