মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজ উদ্দিন আহমেদ
এলিট পেইন্ট গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি সিরাজ উদ্দিন আহমেদের ৩০তম মৃত্যুবার্ষিকী আজ ১ মে। এ উপলক্ষে আজ দুপুরে মরহুমের গুলশানের বাসভবন ও চট্টগ্রামে কোরআনখানি ও জিয়াফতের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।

তুষার গুহ
চট্টগ্রামের ফ্রিল্যান্স আলোকচিত্রী ও স্টুডিও তুষারের স্বত্বাধিকারী তুষার গুহের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ১ মে। দীর্ঘ ৫০ বছরের কর্মজীবনের ৩৫ বছরের বেশি সময় তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার নিয়মিত আলোকচিত্রী হিসেবে কাজ করেন। আজ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর বিদেহী আত্মার শান্তির জন্য প্রার্থনা করতে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।

আম্বিয়া হোসাইন
প্রথম আলোর বগুড়ার আঞ্চলিক বিক্রয় নির্বাহী মোহাম্মদ জাকির হোসাইনের মা আম্বিয়া হোসাইনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ১ মে। এ উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার দিয়ারকৃষ্ণাই গ্রামে মরহুমার বাড়িতে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল, কোরআনখানি, এতিম ও গরিবদের মধ্যে খাবার বিতরণ করা হবে। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জুনায়েদ রহমান
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুনায়েদ রহমান পিয়ালের সপ্তম মৃত্যুবার্ষিকী আগামীকাল ২ মে। এ উপলক্ষে পিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে লালমনিরহাট ও ঢাকায় দোয়া এবং এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হবে। পিয়ালের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া করার জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে বিনীত অনুরোধ জানানো হয়েছে। ২০০৮ সালের ২ মে পুকুরে সাঁতার কাটতে গিয়ে পিয়ালের মৃত্যু হয়। বিজ্ঞপ্তি।