মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী নুরুজ্জামান
মুক্তিযুদ্ধের ৭ নম্বর সেক্টর কমান্ডার বীর উত্তম লে. কর্নেল (অব.) কাজী নুরুজ্জামানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ৬ মে, বুধবার। স্বাধীনতার পর যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি নুরুজ্জামান প্রগতিশীল লেখক ও চিন্তাবিদ হিসেবে সক্রিয় ছিলেন। তিনি সাপ্তাহিক নয়া পদধ্বনির সম্পাদক এবং একাত্তরের ঘাতক ও দালালরা কে কোথায় গ্রন্থের প্রধান সম্পাদক হিসেবে কাজ করেন। তাঁর রচিত গ্রন্থগুলো হচ্ছে মুক্তিযুদ্ধ ও রাজনীতি, বাংলাদেশের সমাজ ও রাজনীতি, স্বদেশ চিন্তা এবং এ সেক্টর কমান্ডার রিমেম্বার্স বাংলাদেশ লিবারেশন ওয়্যার। বিজ্ঞপ্তি