মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ নাসিরউদ্দীন
সংবাদপত্র জগতের প্রবাদপুরুষ সওগাত পত্রিকার সম্পাদক ও বেগম পত্রিকার প্রতিষ্ঠাতা মোহাম্মদ নাসিরউদ্দীনের ২১তম মৃত্যুবার্ষিকী আজ ২১ মে। এ উপলক্ষে আজ আসরের নামাজের পর ঢাকার নারিন্দায় ৩৮ শরৎগুপ্ত রোডে তাঁর বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।

নূরুল ইসলাম
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও বাঞ্ছারামপুর থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা নূরুল ইসলামের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ ২১ মে। এ উপলক্ষে উপজেলার কাঞ্চনপুরে তাঁর গ্রামের বাড়িতে কোরআনখানি ও আজ আসরের নামাজের পর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।