মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ কিসমত আলী
নওগাঁ শহরের দক্ষিণ পার-নওগাঁ নিবাসী মোহাম্মদ কিসমত আলীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ৩০ মে। এ উপলক্ষে আজ মরহুমের বাড়ি দক্ষিণ পার-নওগাঁর বাসভবনে (ধানসিড়ি হাউস) এবং তাঁর বড় ছেলে প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক মো. মোখলেসুর রহমানের ঢাকার মোহাম্মদপুরের বাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।
জিএম ইয়াকূব
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, মুক্তিযোদ্ধা ও দৈনিক সংবাদ পত্রিকার জ্যেষ্ঠ সহসম্পাদক জিএম ইয়াকূবের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ৩০ মে। এ উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন ও শুভ্যানুধ্যায়ীদের কাছে তাঁর রুহের শান্তি কামনা করে দোয়া করার জন্য অনুরোধ করা হয়েছে। ইয়াকূব ২০১১ সালের এই দিনে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। বিজ্ঞপ্তি।