প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্দ্বীপ কার্গিল সরকারি উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিব শংকর চক্রবর্তীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। ২০১৩ সালের এই দিনে ৭৭ বছর বয়সে তিনি পরলোকগমন করেন। শিব শংকর চক্রবর্তী শিক্ষকতার পাশাপাশি সন্দ্বীপের নাট্য, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে অবদান রেখেছেন। তিনি সন্দ্বীপ কলাভবন এবং পাবলিক লাইব্রেরির সম্পাদক হিসেবে কয়েক দফা দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) উপপ্রধান প্রতিবেদক কানাই চক্রবর্তীর বাবা। বাসস।