মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোসেনা আসফ উদ-দৌলা

দৈনিক ইত্তেফাক-এর সাবেক নির্বাহী ও বার্তা সম্পাদক আসফ উদ-দৌলার স্ত্রী অ্যাডভোকেট হোসেনা আসফ উদ-দৌলার ১৩তম মৃত্যুবার্ষিকী আজ ১২ মে। এ উপলক্ষে রাজধানীর রামপুরার বনশ্রীর বি ব্লকের ৩ নম্বর রোডের ৯ নম্বর বাড়িতে আজ বাদ মাগরিব দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।

ফখরুল ইসলাম খান

প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক ফখরুল ইসলাম খানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ১২ মে। এ উপলক্ষে মরহুমের বরিশালের ১১৫ সদর রোডের বাসভবনে আজ বাদ আসর মিলাদ মাহফিল, দোয়া ও এতিমদের জন্য খাবার বিতরণ করা হবে। এ ছাড়া স্মৃতি সংসদের উদ্যোগে বরিশাল অশ্বিনী কুমার টাউন হলে বাদ মাগরিব আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।