মৃত্যুবার্ষিকী
অরুণোদয় চন্দ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার রাম-কৃষ্ণ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, স্থানীয় কেন্দ্রীয় শ্মশানের
সাধারণ সম্পাদক ও প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্রর বাবা অরুণোদয় চন্দের নবম মৃত্যুবার্ষিকী আজ
২৩ জুন। এ উপলক্ষে খাগুড়িয়া কালীমন্দিরে তাঁর আত্মার শান্তির জন্য গীতাপাঠ, সংকীর্তন, পূজা-অর্চনা এবং নিজ
বাসায় দরিদ্র ভোজের আয়োজন করা হয়েছে।
অরুণোদয় চন্দের স্ত্রী স্নিগ্ধা চন্দ স্বামীর আত্মার শান্তি কামনার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।
২০০৪ সালের ২৩ জুন অরুণোদয় চন্দ মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
সামসুল আলম মোক্তার
পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মুক্তিযোদ্ধা এম সামসুল আলম মোক্তারের সপ্তম
মৃত্যুবার্ষিকী আজ।
এ উপলক্ষে মঠবাড়িয়া উপজেলায় মরহুমের বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তাঁর
রুহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।