মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহমুদুল হক চৌধুরী
মাহমুদুল হক চৌধুরী

মাহমুদুল হক চৌধুরী
বাংলাদেশ অবজারভার পত্রিকার সহকারী সম্পাদক মুক্তিযোদ্ধা মাহমুদুল হক চৌধুরীর ১৭তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার মাটিয়া গোধায় বাদ আসর পরিত্র কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজনসহ জেলার সাংবাদিক ও মুক্তিযোদ্ধাদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।
বিন্দু রাণী দেবী
পটিয়ার আবদুর রহমান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষিকা বিন্দু রাণী দেবীর ১২তম মৃত্যুবাষিকী আজ মঙ্গলবার। এ উপলক্ষে পটিয়া পৌরসভার সুচক্রদণ্ডী পল্লি মঙ্গল সমিতি আজ মঙ্গলবার বেলা তিনটায় এক শোকসভার আয়োজন করেছে। শোকসভায় সমবেত হওয়ার জন্য সমিতির পক্ষ থেকে শুভানুধ্যায়ীদের অনুরোধ জানানো হয়েছে। বিন্দু রাণী দেবী বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা রণজিত কুমার সেনের স্ত্রী ও পটিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রূপক সেনের মা। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।