মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আ ন ম গাজীউল হক
ভাষাসৈনিক আ ন ম গাজীউল হকের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ১৭ জুন। এ উপলক্ষে ঢাকার পূর্ব হাজীপাড়ায় তাঁর নিজ বাসভবন ‘ঝিলম’, বগুড়ার সুলতানগঞ্জপাড়ার ‘ভাষা নীড়’ মাজার প্রাঙ্গণ ও অস্ট্রেলিয়ার সিডনিতে পৃথক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে অংশগ্রহণ করতে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ করা হয়েছে। ভাষাসৈনিক গাজীউল হক ১৯২৯ সালে ফেনীর ছাগলনাইয়া উপজেলার নিচিন্তা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের অন্যতম নেতা। গাজীউল হক আইন পেশায় নিযুক্ত ছিলেন। ২০০৯ সালের এই দিনে তিনি রাজধানীর হাজীপাড়ায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। বিজ্ঞপ্তি।

নাবিলা তাহসিন
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জামালপুর গ্রামের ডা. এম এম শাহানের মেয়ে, কুমুদিনী মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্রী নাবিলা তাহসিন সরকারের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। এ উপলক্ষে আজ তাঁর গ্রামের বাড়ির এতিমখানায় খাবার বিতরণ ও পারিবারিক মসজিদে বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ২০১০ সালের এই দিনে কলেজ থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নাবিলার মৃত্যু হয়। বিজ্ঞপ্তি।