প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধের সংগঠক এবং যুক্তফ্রন্ট সরকারের বন ও খাদ্যমন্ত্রী সাবেক সাংসদ গৌর চন্দ্র বালার দশম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে আজ গৌর চন্দ্র বালার ঝিলটুলির বাসভবন বালাবাড়িতে গীতাপাঠ, পূজা-অর্চনা, প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি ১৯২৩ সালে অধুনা মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কচুবাড়ী ইউনিয়নের উল্লাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ফরিদপুর অফিস