মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অরুণোদয় চন্দ
জামালপুরের সরিষাবাড়ী রামকৃষ্ণ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় শ্মশানের সাধারণ সম্পাদক অরুণোদয় চন্দের (৬৭) ১১তম মৃত্যুবার্ষিকী আজ ২৩ জুন মঙ্গলবার। এ উপলক্ষে স্থানীয় রামকৃষ্ণ সেবাশ্রমে পূজা, গীতাপাঠ, প্রসাদ এবং প্রার্থনার আয়োজন করা হয়েছে। এ ছাড়া সরিষাবাড়ী প্রেসক্লাবে আলোচনা, স্মরণসভা এবং কামরাবাদ কেন্দ্রীয় মহাশ্মশানে কালীমন্দিরে সংকীর্তন, প্রসাদ বিতরণ ও ভগবদ্গীতা পাঠের আয়োজন করা হয়েছে। অরুণোদয় চন্দ প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্রর বাবা।