মৃত্যুবার্ষিকী
আহমাদ আফরোজ আরীব
গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিম মো. মহসিনুল হকের ছেলে আহমাদ আফরোজ আরীবের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ২৬ জুন। এ উপলক্ষে বাদ আসর তাঁর নওগাঁর বাসভবনে (বাসা: আই-৫৪ কালিতলা সড়ক) মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে মরহুমের পরিবার। বিজ্ঞপ্তি।
পুতুল রানী দাশ
সমাজকর্মী ও সাংস্কৃতিক সংগঠক পুতুল রানী দাশের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ২৬ জুন। এ উপলক্ষে আজ তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজানের কলমপতিতে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীরা শান্তি কামনায় মিলিত হবেন। পুতুল রানী দাশ ইনার হুইল ক্লাব ও মহিলা সমিতি চট্টগ্রামের সভাপতি ছিলেন। তিনি শিশু সংগঠন ফুলকির অন্যতম প্রতিষ্ঠাতা। এ ছাড়া রোটারি ক্লাব, লেডিস ক্লাব, চিটাগাং ক্লাব, উদীচী শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও তিনি জড়িত ছিলেন। পুতুল রানী দাশ প্রখ্যাত আইনজীবী প্রয়াত চিত্ত রঞ্জন দাশের (সি আর দাশ) স্ত্রী। বিজ্ঞপ্তি।
আবুল কাশেম খান
আজ ২৬ জুন চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের ব্যবসায়ী ও সমাজসেবক আবুল কাশেম খানের প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মরহুমের নিজ বাসভবন প্রাঙ্গণে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য তাঁর পরিবারের সদস্যরা অনুরোধ করেছেন। বিজ্ঞপ্তি।