মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জহুর আহম্মদ চৌধুরী
বাংলাদেশের প্রথম স্বাস্থ্য, শ্রম, সমাজকল্যাণ ও পরিবার পরিকল্পনামন্ত্রী, চট্টগ্রাম আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা জহুর আহম্মদ চৌধুরীর ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ১ জুলাই। মৃত্যুবার্ষিকী উপলক্ষে জহুর আহম্মদ চৌধুরী ফাউন্ডেশন, নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি পালন করবে। এর মধ্যে প্রয়াতের কবর জিয়ারত, কোরআনখানি ও পুষ্পমাল্য অর্পণ করা রয়েছে। নগর আওয়ামী লীগের উদ্যোগে বিকেল চারটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হবে। সভায় সাংবাদিক ও গবেষক নাসিরুদ্দিন চৌধুরী রচিত জহুর আহম্মদ চৌধুরীর জীবনীগ্রন্থ-এর মোড়ক উন্মোচন করা হবে।