মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিবতোষ রায়
বিশিষ্ট আর্সেনিক বিশেষজ্ঞ শিবতোষ রায়ের চতুর্দশ মৃত্যুবার্ষিকী আজ ২ জুলাই। ২০০১ সালের এই দিনে রংপুরের তারাগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় পরলোকগমন করেন তিনি। ঢাকা কমিউনিটি হাসপাতালের অন্যতম বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন তিনি। শিবতোষ রায়ের জন্ম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বৈদ্যের বাজার গ্রামে। প্রতিবছর এই দিনে ঢাকা কমিউনিটি হাসপাতাল প্রয়াত শিবতোষ রায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে আসছে। এ ছাড়া ধর্মীয়ভাবে আত্মার শান্তি কামনায় তাঁর নিজ বাসভবন ও মন্দিরে শ্রাদ্ধানুষ্ঠান পালন করা হয়। বিজ্ঞপ্তি।