মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হামিদা ঠাকুর
বাংলা একাডেমির অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক হামিদা ঠাকুরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ৩ জুলাই। এ উপলক্ষে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বাদ আসর ঢাকায় তাঁর গুলশানের বাসভবনে কোরআন খতম ও মিলাদের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে তাঁর আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।
সাব্বির ইউসুফ
বাংলাদেশ জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক, আবাহনী ক্রীড়াচক্রের সাবেক কর্মকর্তা ও ক্রীড়া সংগঠক সাব্বির ইউসুফের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৩ জুলাই। এ উপলক্ষে ফরিদপুরে তাঁর নিজ বাসভবনে বাদ আসর দোয়া এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।