মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আব্দুল হাকিম বিক্রমপুরী
সাবেক প্রাদেশিক ও জাতীয় পরিষদের সদস্য সাহিত্যসেবী আব্দুল হাকিম বিক্রমপুরীর ২৯তম মৃত্যুবার্ষিকী আজ ৪ জুলাই। এ উপলক্ষে আব্দুল হাকিম বিক্রমপুরী স্মৃতি সংসদ, স্মৃতি পাঠাগার ও তাঁর প্রতিষ্ঠিত কে কে গভ. ইনস্টিটিউশন বিশদ কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে মরহুমের কবর জিয়ারত, কোরআনখানি, দোয়া মাহফিল এবং দরিদ্র ও দুস্থদের মধ্যে অর্থ বিতরণ। এ ছাড়া রয়েছে মুন্সিগঞ্জের মাধ্যমিক বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠান। বিজ্ঞপ্তি।
আ ন ম সালেহ্
বিশিষ্ট সমাজসেবক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক আ ন ম সালেহ্র চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ৪ জুলাই, শনিবার। এ উপলক্ষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় মাদার বখ্শ্-সালেহ্ ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে সকাল নয়টায় মরহুমের কবর জিয়ারত, সাড়ে নয়টায় মাদার বখ্শ্ স্কুল প্রাঙ্গণে (নিজ বাসভবন) মিলাদ, কিরাত প্রতিযোগিতা, বাদ আসর নিজ গ্রাম সিংড়ার স্থাপনদীঘিতে মিলাদ ও ইফতার মাহফিল ইত্যাদি। বিজ্ঞপ্তি।