মৃত্যুবার্ষিকী
সৈয়দ মুনতাসির ইউসুফ
প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ মুনতাসির ইউসুফের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ৬ জুলাই। এ উপলক্ষে রাজধানীর আজিমপুরে পুরাতন কবরস্থান মসজিদে কোরআনখানি, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ করা হয়েছে। মুনতাসির ইউসুফ জাতীয় প্রেসক্লাব ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি সৈয়দ আখতার ইউসুফের ছেলে। বিজ্ঞপ্তি।
খন্দকার তছলিম উদ্দিন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সমাজ–সেবক খন্দকার তছলিম উদ্দিনের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ ৬ জুলাই। এ উপলক্ষে আগামীকাল মঙ্গলবার মরহুমের হাতীবান্ধা উপজেলা সদরের বাসভবনে কোরআনখানি ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুম তছলিম উদ্দিন খন্দকার বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সহকারী বার্তা সম্পাদক মাহবুব খন্দকারের বাবা। বিজ্ঞপ্তি।
সুধীর ভূষণ ঘোষ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সমাজসেবক সুধীর ভূষণ ঘোষের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ৬ জুলাই। এ উপলক্ষে তাঁর বাসভবনে ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।