মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শামসুদ্দীন মোল্লা
সংবিধানের অন্যতম রচয়িতা ও মুক্তিযুদ্ধের সংগঠক শামসুদ্দীন মোল্লার ২৪তম মৃত্যুবার্ষিকী আজ ১০ জুলাই। এ উপলক্ষে সকালে ফরিদপুর শহরের আলীপুর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত, পুষ্পমাল্য অর্পণ, বিকেলে অম্বিকা মেমোরিয়াল হলে আলোচনা সভা, কৃতী শিক্ষার্থীদের প্রণোদনা প্রদান, মুক্তিযোদ্ধা সম্মাননা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া ২৯ জুলাই রাজধানীর শিল্পকলা একাডেমী মিলনায়তনে শামসুদ্দীন মোল্লা স্মৃতিপদক দেওয়া হবে।