মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দ ইশতিয়াক আহমেদ

সৈয়দ ইশতিয়াক আহমেদ
সৈয়দ ইশতিয়াক আহমেদ

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও প্রথিতযশা আইনজীবী ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ ১২ জুলাই। এ উপলক্ষে সৈয়দ ইশতিয়াক আহমেদ স্মৃতি পরিষদের পক্ষ থেকে সকালে মরহুমের বনানী কবরস্থানে ফাতেহা পাঠ, পুষ্প অর্পণ ও বিকেলে এতিমখানায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
বর্ণাঢ্য কর্মজীবনে সৈয়দ ইশতিয়াক আহমেদ দেশের আইন জগতে অসামান্য অবদান রাখা ছাড়াও অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন এবং ১৯৯৬ ও ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।