মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুহামমাদ নাযীম উদদীন
খুলনার সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ ও খুলনা কলেজের সাবেক অধ্যক্ষ ও সমাজকর্মী মুহামমাদ নাযীম উদদীনের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ ১৬ জুলাই। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত, কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।
মতিয়র রহমান তালুকদার
সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাসিন্দা মতিয়র রহমান তালুকদারের (৭৪) সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ১৬ জুলাই। এ উপলক্ষে আজ নিজ বাড়িতে কোরআনখানি, গরিবদের অর্থসহায়তা, চিকিৎসাসেবা, ইফতার এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সাবেক সাংসদ চিকিৎসক মুরাদ হাসানের বাবা। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি