মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আশুতোষ সাহা

গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় নেতা বিশিষ্ট সমাজসেবক আশুতোষ সাহার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ ১৭ জুলাই। তিনি ব্রিটিশবিরোধী আন্দোলনে অংশ নেন। তিনি ফরোয়ার্ড ব্লক, কংগ্রেস ও গণতন্ত্রী পার্টির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমি সংস্কার কর্মসূচিতে সাড়া দিয়ে ময়মনসিংহের হালুয়াঘাট থানায় নিজের শতাধিক একর জমি দরিদ্র ভূমিহীন ব্যক্তিদের মধ্যে বিতরণ করেন তিনি। আশুতোষ সাহার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকায় তাঁর ছেলে চিত্রশিল্পী সন্তু সাহার প্রতিষ্ঠান হোপ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে দরিদ্র ও অধিকারবঞ্চিত শিশুদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।