মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল মতলেব ভূঞা
তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের সদস্য ও পার্লামেন্টারি সেক্রেটারি আবদুল মতলেব ভূঞার ৪৬তম মৃত্যুবার্ষিকী আজ রোববার। এ উপলক্ষে নরসিংদীর রায়পুরা উপজেলা সদরের ১৬টি মসজিদে পবিত্র কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে। এ ছাড়া বেলাব উপজেলার আবদুল্লানগর গ্রামের মাজার প্রাঙ্গণে এবং ঢাকার মিরপুরে মরহুমের বাসভবনে (সেকশন-১১, প্লট-৮, ব্লক-এ, অ্যাভিনিউ-২) মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে সবাইকে উপস্থিত হওয়ার জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।

দাইয়ান মালিক
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মালিক আবদুল্লাহ আল-আমিন সাদীর বড় ছেলে দাইয়ান মালিকের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ রোববার। ২০০০ সালের এই দিনে ১০ বছর বয়সে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা যায় দাইয়ান মালিক। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ এতিমখানা ও মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দাইয়ানের আত্মার মাগফিরাত কামনা করার জন্য বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।