মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নভেরা দীপিতা
ডেইলি স্টার-এর মেধাবী রিপোর্টার নভেরা দীপিতার নবম মৃত্যুবার্ষিকী আজ ২৭ জুলাই। ২০০৬ সালের এই দিনে অকালে মৃত্যুবরণ করেন তিনি। নভেরার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারত এবং আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকে সর্বোচ্চ নম্বর পেয়ে স্বর্ণপদক লাভ করেছিলেন তিনি। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকে (সম্মান) সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীকে বৃত্তি দেবে নভেরা দীপিতা মেমোরিয়াল ট্রাস্ট। বিজ্ঞপ্তি।