মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাপক রফিকুল ইসলাম

শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক রফিকুল ইসলামের ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ ২৯ জুলাই। তিনি চুয়াডাঙ্গার দর্শনা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। ১৯৭১ সালের এই দিনে কেরু কোম্পানির বাংলো থেকে তাঁকে ধরে নিয়ে গুলি করে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। তিনি কবি ও সাংস্কৃতিক কর্মী হিসেবেও পরিচিত ছিলেন। মৃত্যুবার্ষিকীতে তাঁর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।