মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এল কে সিদ্দিকী
সাবেক পানিসম্পদমন্ত্রী ও রোটারি গভর্নর ইঞ্জিনিয়ার এল কে সিদ্দিকীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১ আগস্ট। ২০১৪ সালের এই দিনে ৭৫ বছর বয়সে তিনি মারা যান।
তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার বিকেল চারটায় চট্টগ্রামের শহীদ সাইফুদ্দিন খালেদ সড়কে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ও বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্রে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ীসহ সবাইকে উপস্থিত থাকার জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।
কামাল উদ্দিন আহমেদ
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সদস্য, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ খানের বাবা কামাল উদ্দিন আহমেদ খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ১ আগস্ট।
এ উপলক্ষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করার জন্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কামাল
উদ্দিন আহমেদের পরিবারের সদস্যরা অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি।
জয়ন্তী সরকার
ফরিদপুর শহরের সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষিকা জয়ন্তী সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১ আগস্ট। এ উপলক্ষে আজ শনিবার সকালে শহরের অম্বিকাপুর শ্মশানঘাটে তাঁর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও প্রার্থনা এবং সন্ধ্যায় ঝিলটুলী মহল্লার বালাবাড়িতে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ ছাড়া তিথি অনুযায়ী ১৯ আগস্ট বালা-বাড়িতে এক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জয়ন্তী সরকার প্রথম আলোর ফরিদপুরের প্রতিনিধি পান্না বালার স্ত্রী। ফরিদপুর অফিস
আ ন ম আবদুল মান্নান
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ, ভাষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান ও আল-কুদস কমিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি আ ন ম আবদুল মান্নান খানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ১ আগস্ট। আবদুল মান্নান খানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করার জন্য শিক্ষার্থী, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন এবং শুভানুধ্যায়ীদের প্রতি তাঁর পরিবারের পক্ষে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।
মো. লুৎফর রহমান
চট্টগ্রাম নিবাসী সাবেক জ্যেষ্ঠ আয়কর উপদেষ্টা মো. লুৎফর রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ ১ আগস্ট। এ উপলক্ষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার জন্য পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।