মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ারুদ্দিন খান

একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার আনোয়ারুদ্দিন খানের চতুর্দশ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।
হাবিবুর রহমান

মুক্তিযোদ্ধা ও ব্যবসায়ী হাবিবুর রহমানের (বাবুল) চতুর্দশ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে লক্ষ্মীপুর জেলার পোদ্দার বাজারে মরহুমের বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি নয়াবাজার কাগজ ব্যবসার প্রতিষ্ঠাতা হাসমত উল্লাহর বড় ছেলে। বিজ্ঞপ্তি।