মৃত্যুবার্ষিকী

মোহাম্মদ ফারুক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও করাচি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফারুকের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ ৩ আগস্ট, সোমবার পালন করা হবে। এই মৃত্যুবার্ষিকীতে মরহুমের পরিবারের পক্ষ থেকে নেওয়া দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে কোরআনখানি, মিলাদ মাহফিল ও মসজিদে বিশেষ মোনাজাত। এ ছাড়া, এতিমখানা এবং গরিব ও দুস্থদের মধ্যে খাবার বিতরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করতে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।
সৈয়দ মো. আলাউদ্দিন
হাজি সৈয়দ মো. আলাউদ্দিন ট্রাস্টের স্বত্বাধিকারী সমাজসেবক সৈয়দ মো. আলাউদ্দিনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৩ আগস্ট, সোমবার। এ উপলক্ষে আজ তাঁর গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার হোগলা গ্রামে দিনব্যাপী বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও বাদ আসর দোয়ার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে তাঁর পরিবার। এতে অংশ নিতে মরহুমের আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি।